বন্ধুঘর ডেস্ক : শিশুদের জন্য সম্প্রতি ৩০ টি বই কেনা হয়েছে। পাঠাগারের পড়ুয়ারা ছাড়াও সবাই যাতে বই পড়ে সে লক্ষ্যে সচেতনতা সৃস্টির জন্য বন্ধুফোরাম সদস্যরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসছেন বাড়ির সদস্যদের। সেই তালিকায় ছোটরাও রয়েছে। তাদের চাহিদা পূরণ করতেই বইগুলো কেনা হয়। ফোর কালার আর্টসহ এই বইগুলো গল্প, কার্টুন, ছড়া ও উপদেশ মুলক । ছোটরা দেখে আনন্দ পাবে। সেই সাথে পড়তেও পাবে আনন্দ।
Saturday, November 10, 2012
Friday, November 9, 2012
গাছের চারা বিতরণ
বন্ধুঘর ডেস্ক : পরিবেশ রক্ষার তাগিদে বন্ধুঘরের ভবিষ্যত প্ল্যান 'বৃক্ষরোপন ও গরিবদের গাছের চারা বিতরণ' কার্যক্রম শুরু হয়েছে। নভেম্বরের শুরুতে ১০ জন নারী ও পুরুষকে গাছের চারা বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। পরবর্তিতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন।
Sunday, September 30, 2012
বন্ধুঘর বন্ধু ফোরাম গঠিত
Wednesday, September 5, 2012
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার ও কাপড় বিতরণ করল বন্ধুঘর পাঠাগার
গত ১৮ আগস্ট লয়খা নতুন বাজারে গরিব-এতিম ও সুবিধাবঞ্চিত
শিশুদের
নিয়ে ইফতার ও কাপড় বিতরণের আয়োজন করে বন্ধুঘর পাঠাগার। এতে এলাকার
প্রায় ৫০
জন শিশু-কিশোর অংশ নেয়। মোট
২৬ জন শিশুকে ঈদের নতুন কাপড় দেয়া হয়। ঈদের নতুন কাপড় পেযে এসব সুবিধাবঞ্চিত শিশুরা
আনন্দে মেতে উঠে।
বন্ধুঘরের প্রতিষ্ঠাতা রোকন রাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ শহিদুর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন, আমাদের এলাকাতে নিম্মশ্রেণীর মানুষদের বসবাস। এখানে মানুষরা ঈদের দিনেও নতুন কাপড় পায় না। মিষ্টি কিছু খেতে পারে না। তাদের জন্য বন্ধুঘরের এ আয়োজন এক অনন্য আয়োজন। এর ধারাবাহিকতা যেন বজায় থাকে তার জন্য আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ।

Wednesday, April 18, 2012
নতুন বই দরকার

বন্ধুঘর পাঠাগারের নিয়মিত পথ চলায় ৭ মাস অতিক্রম করে ৮ মাসে পা দিয়েছে। এ পর্যন্ত আমরা ৪৫ জন সদস্য (২০টাকা ফি সহ) পেয়েছি। যাদের সবাই ছাত্র। বয়সে তরুন। ভবিষ্যতে দেশের জন্য উজ্জ্বল কিছু করার মানসিকতা তাদের ভেতর প্রকট। পাঠাগারের দিক নির্দেশনা মূলক বইগুলো এদেরকে সেই পথই দেখাচ্ছে বলে আমাদের বিশ্বাস। কারণ বই আলোকিত করে মানুষকে। সমাজকে। আমাদের এই ৪৫ জন সদস্যের সবাই নিয়মিত যোগাযোগ রাখছেন। বই নিচ্ছেন। পেপার পড়ে সময়কে জানছেন। পাঠাগারে দুটি দৈনিক পত্রিকা রাখা হয়। এ ছাড়াও বিভিন্ন মাসিক সাময়িকসহ নিয়মিত চাকরির পত্রিকা আসে। আসে কারেণ্ট ওয়ার্লড। এখন এলাকার তরুণদের অবহেলিত সময় কাটে এসবেই।
Monday, March 12, 2012
বর্ণিল আনন্দে অনুষ্ঠিত হল বন্ধুঘরের ১ম মেধা উৎসব
ডেস্ক প্রতিবেদন : সকাল ৮ বাজতেই মুখরিত হয়ে ওঠে স্কুল মাঠ। ছোট ছোট ছেলে মেয়েরা জড়ো হতে থাকে মাইকের কাছে। অনেকের ব্যস্ত ফোন, ভাই! প্রতিযোগিতা একটু দেরিতে শুরু করেন, আমরা রাস্তায় আছি। এভাবেই বিপুল উৎসাহ নিয়ে প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল বন্ধুঘর পাঠাগার আয়োজিত মেধা উৎসবে। প্রতিযোগীদের অনেকের বয়স চারের নিচে। তারা এসেছেন বাবা মায়ের হাত ধরে। সবার দৃষ্টিতেই অন্যরকম আকাক্সা।
মহান স্বাধীনতার মাস উপলক্ষে এমন উচ্ছ্বল আনন্দে সম্প্রতি অনুষ্ঠিত হল মেধা উৎসব। আয়োজন করেছিল শেরপুর জেলার ঝিনাইগাতী থানার লয়খা গ্রামে ব্যক্তি উদ্যোগে পরিচালিত ‘বন্ধুঘর পাঠাগার’। ঝিনাইগাতী দেশের সীমান্তবর্তি এলাকা। যে কারণে শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে অবহেলীত এ অঞ্চল। এখানকার ছাত্র-ছাত্রীদের উৎসাহী করে এমন উদ্যোগ খুব কমই দেখা যায়। বন্ধুঘর পাঠাগারের মেধা উৎসব তাই ছড়িয়ে দিল অন্য জ্যোতি। যেখান থেকে ৭০ জন আগামীর ভবিষ্যৎ পেল তাদের মেধার সম্মাননা।

Thursday, January 12, 2012
২ মার্চ বন্ধুঘর পাঠাগারের প্রথম মেধা উৎসব
রোকন রাইয়ান : সুস্থ সংস্কৃতি ও মেধা বিকাশের লক্ষে বন্ধুঘর পাঠাগারের উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতীতে আগামী ০২ মার্চ দিনব্যাপী মেধা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে কুইজ, কেরাত, হামদ নাত, রচনা প্রতিযোগিতা ও বক্তৃতাসহ আটটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত মাদরাসা ও স্কুল পর্যায়ের যে কোনো ছাত্রের জন্য উন্মুক্ত থাকবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় পাঁচ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হবে।
পাঠাগার সূত্রে জানা যায়, এলাকার ছাত্র ছাত্রীদের মেধা ও সুস্থ সংস্কৃতি বিকাশে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করে বন্ধুঘর পাঠাগার। পাঠাগারটি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার লয়খা গ্রামে অবস্থিত। গত বছর সেপ্টেম্বরে এটি উদ্বোধন করা হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এক সেমিনারের আয়োজন করেছে বন্ধুঘর।

Saturday, January 7, 2012
বন্ধুঘর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
![]() |
| আম্পায়ারকে মেডেল পড়াচ্ছেন রোকন রাইয়ান |
বন্ধুঘর ব্লগস্পট ডটকম : বন্ধুঘর পাঠাগারের উদ্যোগে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গত ২ জানুয়ারি ২০১২। খেলাটি অনুষ্ঠিত হয় গোপাল খিলা ক্রিকেট একাদশ ও লয়খা ক্রিকেট একাদশের মধ্যে। খেলায় লয়খা ক্রিকেট একাদশ জয়ী হয়। তাদেরকে পাঠাগারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
জানা যায়, বন্ধুঘর পাঠাগারের উদ্যোগে গত ০১ ডিসেম্বর শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে অংশ নেয় ৬ টি দল। যাতে গোপাল খিলা ক্রিকেট একাদশ ও লয়খা ক্রিকেট একাদশ ফাইনালে উঠতে সক্ষম হয়। গত ২ জানুয়ারি ফাইনাল ম্যাচ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শামসুল হক কালু মোল্লা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাতিবান্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মেম্বার জনাব আবুল বাশার, বন্ধুঘর পাঠাগারের প্রতিষ্ঠা সদস্য রোকন রাইয়ান, আরিফুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ...
Subscribe to:
Posts (Atom)